
IELTS READING NINE-LEVEL TIPS
IELTS রিডিং এ মোট ০৩টি প্যাসেজ থাকে যেখানে মোট প্রশ্ন ৪০ টা এবং সময় থাকে ০১ ঘণ্টা। প্রতিটা পেসেজ এর জন্য সময় ২০ মিনিট করে। কিন্তু হিসেবটা আসলে এভাবে হবে না। কারণ তিনটা পেসেজের ডিফিকালটি লেভেল ভিন্ন। প্রথম পেসেজটা তুলনামূলকভাবে সহজ, পরেরটা একটু কঠিন, আর শেষেরটা মুটামুটি জটিল। তাই প্রথম পেসেজ ১৫ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করা উচিত। এরপরেরটা ২০ মিনিট আর শেষেরটা ২৫ মিনিটে।
কিন্তু প্রশ্ন হলো চাইলেই কী এত নিয়মমাফিক উত্তর করা যায় প্যাসেস ধরে ধরে। উত্তর হলো না। এর জন্য নিজেকে তৈরি করতে হবে। আপনি যদি বাসায় বসে নিজে নিজে চেষ্টা করেন সেক্ষত্রে স্টুডেন্ট ভেদে সময় লাগে ভিন্ন ভিন্ন। তবে নিজে নিজে পড়লে গড়ে পাঁচ বা ছয় মাস লাগে। এক্ষত্রে কোন ইনস্ট্রাক্টর এর সাহায্য নিলে দুই মাসেই নিজেকে প্রস্তুত করা সম্ভব। যাইহোক, রিডিং সেকশনে আনসার সাথে সাথে আনসার স্ক্রিপ্টে তুলে ফেলতে হবে। কারণ লিসেনিং এর মত এক্ষেত্রে আনসার ট্রান্সফার করার জন্য আলাদা কোন টাইম দেয়া হয় না। IELTS রিডিং এর প্র্যাকটিসের জন্য কেমব্রিজের বই ফলো করুন। কেমব্রিজ ১০ থেকে ২০ এর সবগুলা রিডিং বুঝে বুঝে শেষ করা চাই। তবে যারা চার বা পাঁচ মাস পর পরিক্ষা দিবেন তারা ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস করতে পারেন। রিডিং এর কোয়েশ্চান আনসার করার জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করা যায়। এক হচ্ছে প্রথমে পেসেজ পড়ে তারপর আনসার করা অথবা প্রথমে কোয়েশ্চানগুলা দেখে আসা আর তারপর আনসার করা। একেকজন একেক পদ্ধতি অনুসরণ করেন। যার যেটাতে সুবিধা। তবে আগে প্রশ্ন পরেই উত্তর করা ভাল এবং এটাই সঠিক উপায়।
রিডিং এ ভাল করতে হলে রিডিং বোঝার ক্ষমতা বাড়াতে হবে। এই দক্ষতা বাড়ানোর জন্য ক্যামব্রিজ এর বই যথেষ্ট । প্রথমে রিডিং মডিউলে ভালো করার জন্যে, যেটা বললাম অবশ্যই রিডিং স্কিল থাকতে হবে, মনে পড়ে মিনিং বুঝার দক্ষতা। রিডিং স্কিল দুইটা উপর নির্ভর করে, আপনার রিডিং হ্যাবিট, অর্থাৎ আপনি বাক্য গঠন, রেফারেন্সিং, বাক্যের ধরন সাথে কতটা পরিচিত। দুই, ভোকাবুলারি। যা করতে পারেন: প্রথমে, ইংরেজি পত্রিকা পড়া শুরু করেন, অজানা শব্দ গুলো নোট করে পড়ুন (অল্প দিনের প্রস্তুতির জন্য ক্যামব্রিজের বইয়ের শব্দই যথেষ্ট) । আপনি, যদি নতুন পড়া শুরু করেন তবে আপনার গতি কম ও অজানা শব্দের সংখ্যা অনেক বেশি। চিন্তার কিছু নেই, পড়তে থাকুন। কিছুদিন পড়ার পর বা আপনার লেভেল ভালো হলে এগুলো সহজ মনে হবে। আর্টিকেল পড়ার সময়, উনাদের ব্যাক্যের গঠন খেয়াল করুন, আর রেফারেন্সিং বা রিলেটিভ প্রোনাউন এর মাধ্যমে কিভাবে একটা বাক্য পরের বাক্যের সাথে লিংক অ্যাপ করে, এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করার জন্য। এবার IELTS রিডিং জন্য আপনার দুইটা জিনিস দরকার: Skimming মানে একটা প্যাসেজ খুব দ্রুত পড়ে, একটা ধারণা নেয়া যে, এই প্যাসেজ টা কি সম্পর্কে। Scanning: খুব দ্রুত সময়ে কোন নির্দিষ্ট information বের করা। যেমন, কোন সাল, ব্যাক্তির নাম। অথবা particular information ( এক্ষেত্রে আপনি প্রশ্নের key word প্যাসেজে সরাসরি সাধারণত থাকে নাহ্, পরিবর্তে paraphrase বা synonyms খুঁজতে হয়, যেমন building এর পরিবর্তে house infrastructure description বা skyscraper ইত্যাদি। কিভাবে, এগুলো ডেভেলপ করবেন: English article পড়তে হবে, সাথে Cambridge প্র্যাকটিস! এবার আসি কিছু trips and tricks এ: দুই উপায়ে প্যাসেজ এর সাথে deal করা যায়।
এক, প্রথমে প্রশ্ন পড়ে উওর শুরু করা ( রিডিং স্কিল ভালো না হলে, এটাই মনে হয় উত্তম)। দুই, প্রথমে ২-৩ মিনিটে পুরু প্যাসেজ skimming করে নেয়া, এতে প্যাসেজ সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, কোন paragraph কি সম্পর্কে আছে।
দুই, আগে ১-১.৫ মিনিটে প্রশ্ন দেখে নিতে পারেন, স্কিমিং করতে পারেন, এ সময় আপনি easily কিছু প্রশ্নের উত্তর কোন অংশে আছে, identify করতে পারবেন, শুধু ঐ অংশ মার্ক করে রাখুন। পারে skimming শেষে, একটু ভালোভাবে পড়ে উত্তর করুন।
কিছু প্রশ্ন সবসময় sequences maintain করে আসে, যেমন true, false, not given, fill in the gap, note completion ইত্যাদি। এগুলো ক্ষেত্রে আপনি যদি ৫ প্রশ্ন খুজে পান, তারমানে ৪ নাম্বার প্রশ্ন টেক্সটে ঐ ৫ নাম্বার এর অংশে আগে আছে, ৬ নাম্বার ৫ এর অংশের পরে। তাই, একটা খুঁজে পেলে অন্য খুঁজে পেতে কষ্ট হবে নাহ্ ।
MCQ এক, সাধারণত passage 3 তে থাকে। এটা answer করার জন্য, আপনি যদি প্রশ্ন পড়ার পর, অপশন পড়েন, তার মানে আপনি সময় নষ্ট করছেন। তার চেয়ে প্রশ্ন পড়ে, passage চলে আসুন। এবার প্রশ্নে রেফার কারা paragraph পড়ুন, বিশেষ করে যে sentence এ key word গুলো আছে, ঐ বাক্যসহ আগের এবং পরে sentences পড়ুন। এবার অপশন দেখেন এবং elimination process follow করেন, মনে যেটা সাথে আপনার পড়ে আসা অংশের মিল নেই, সেটা cross out করে দেন। অনেক সময় উদাহরণ দিয়ে লেখক কি বুঝতে চেয়েছেন, যদি আসে। তাহলে আপনি যদি শুধু উদাহরণ পড়ে উত্তর করতে পারবেন নাহ্, বরং উদাহরণ আগের বাক্য সাথে উদাহরণ কি সম্পর্ক খুঁজে বের করেন। তারপর উত্তর করেন।
True, false, not given: এখানে বেশি confusion হয়, false আর not given নিয়ে। এটার একটা টেকনিক হলো, প্যাসেজে যদি specific information থাকে কিন্তু প্রশ্ন in general তাহলে false, আবার যদি information যদি opposite হয়, তাহলেও false। কিন্তু, প্রশ্নে যদি specific কিছু বলে, কিন্তু passage এ in general কিছু বলে থাকে, তাহলে not given. (মানে given information দিয়ে conclusion টানা সম্ভব নাহ্। true false not given আর yes, no, not given ব্যাপারে খেয়াল রাখুন। উত্তরপত্রে yes, no জায়গায় true, false লিখে আইসেন নাহ্। সাধারণত passage 3 যেটা opinion passage, সেটা yes, no, ng থাকে। যদি text খুঁজে না পান, তাহলে not given দেয়ার উত্তম (গরিবের জন্য যখন সময় থাকে না)। তবে, মানে রাখুন, প্রশ্ন যেহেতু আসছে, টেক্সটে ঐ সম্পর্ক অবশ্যই কিছু না কিছু আছে, আমার আপনার লেভেল কম তাই ধরতে পারেননি। প্রশ্ন অবশ্যই true, false, ng or yes, no, ng, তিন প্রকারের প্রশ্ন অবশ্যই থাকবে। মানে, যদি তিনটা প্রশ্ন থাকে, তাহলে 1 টা ট্রু, ১ টা false, 1 টা ng এটা must। যদি আরো থাকে, তবে সেগুলো যেকোন টায় হতে পারে । কিন্তু প্রত্যক ধরনের সর্বনিম্ন একটা থাকবেই। আপনি যদি, সেটা খুঁজে না পান, তাহলে আপনি একটা অবশ্যই ভুল করেছেন।
Heading matching: প্রথমে, হেডিং গুলো পড়ে নিন। এবার প্রথম প্যারাগ্রাফ পড়েন , আপনার নিজে একটা আইডিয়া করেন, এটার মেইন আইডিয়া কি। তারপর, হেডিং গুলো দেখুন কোনটা বা কোনগুলো এ paragraph এর সাথে যায়। যদি, আপনার মনে হয়, দুইটা হেডিং ঐটার সাথে যায়, তাহলে paragraph টা আবার স্কিম করেন এবং best one select করুন। অনেক সময় মনে হবে, যে একটা হেডিং দুইটা paragraph সাথে যায়, মানে confusion তৈরি হবে। যদি, এমন মনে হয় তবে আবার ঐ দুই paragraphs পড়ে উত্তর করতে হবে। সেটা আসলেই কোন paragraph জন্য হবে। এবং বাকি paragraph জন্য অন্য হেডিং ঠিক করে নিতে হবে। অনেকে বলেন, শুধু প্রথম আর শেষ পড়েই heading ans করে যায়, এটা একটা ভুল পদ্ধতি। হয়ত আপনি, কয়েকটা কারেক্ট করতে পারবেন, বাকি গুলা গোল্লায় যাবে। তাই পুরো paragraph পড়ে উত্তর করুন। আর অবশ্যই শুধু key word মিলিয়ে উত্তর কইরেন না।
Matching information: অনেকটাই হেডিং মেলানোর মতই। আপনাকে প্রশ্ন খুব ভালোভাবে পড়তে হবে, যেমন (prediction, reference, example, impact, a comparison etc.)। তারপর প্যাসেজের কোন অংশে এরকম ইনফরমেশন আছে খুঁজে বের করেন। মাঝে মাঝে, একি paragraph দুই প্রশ্নের উত্তর হতে পারে। যদি বেশি কঠিন মনে হয়, তবে ঐ paragraph অন্য প্রশ্ন গুলোর উত্তর করে, এটার উত্তর করা। ততক্ষনে, paragraph একটা আইডিয়া চলে আসবে, খুঁজে বের করতে সুবিধা হবে। এক্ষেত্রেও, শুধু keywords matching কাজে দিবে নাহ্। Complete sentence with correct ending: অনেকে বলে শুধু গ্রামার matching করে উত্তর করা যায়, কিন্তু দেখবেন সব অপশন সাথে গ্রামার মিলে যাচ্ছে। তাই, keyboards ধরে কোথায় ঐ অংশ আছে, খুঁজে বের করুন। ঐ অংশ ভালো করে পড়ে উত্তর করুন।
Summary Completion …মানে fill in the blanks এখানে অনেকগুলো word আপনাকে দিয়ে দিবে। Passage 3 থাকে সাধারণত এবং জটিল। প্রথমে কোন অংশে থেকে সামারি নেয়া হয়েছে বের করুন। তারপর ঐ অংশ দুই তিন পড়ে best word সিলেক্ট করুন। কারন, এক্ষেত্রে অপশনগুলো এমন, যা দেখলে মনে হবে সব গুলো শূন্যস্থান সাথে যায়। চেষ্টা করুন, প্রথম ২ টা প্যাসেজ ৩৫ মিনিটে শেষ করতে, কারন ৩ নাম্বার paragraph বেশি কঠিন, তাই বেশি সময় দরকার। সবসময় নিজের comfort zone বাইরের article পড়ুন। মানে, arts স্টুডেন্ট হলে science বা business নিয়ে article পড়ুন। প্র্যাকটিস করার সময় ভুল করলে, কেন ভুল করলেন খুঁজে বের করুন। দিনশেষে, trips and tricks কাজ করবে নাহ্, যদিনা আপনার রিডিং স্কিল থাকে। আপনার strategy আপনি তৈরি করুন। , যা ফলো করে আপনি কম সময়ে সঠিক উত্তর করা যায় সেটা মুখ্য। অনেক সময় Psychology and Neurology সম্পর্কে passage আসে, সেখানে বিভিন্ন experiment, test results থাকে। তাই এরকম passage অভ্যস্ত হতে হবে। স্বাভাবিক ভাবেই কিছু unknown word থাকবে, সেই অংশে থেমে থাকা যাবে নাহ্। Overall sentence meaning বা tone বুঝতে চেষ্টা করুন। আপনার কাজ সব প্রশ্নের উত্তর করা, তাই টোটাল passage meaning বুঝতে কেউ বলেনি। শুধু ঐ অংশে সময় ব্যয় করুন যেখান থেকে প্রশ্নের উত্তর আসবে। এমন হয়, যে আপনি সব প্রশ্নের উত্তর করে এসেছেন কিন্তু passage কি ছিল পরিক্ষায় মনে করতে পারে না, কারন আসল টার্গেট উত্তর করা। কোন একটা প্রশ্ন বুঝতে বা উত্তর খুঁজে না পেলে, guess answer and skip. সব গুলো উত্তর করা হয়ে গেলে, আবার ঐ প্রশ্ন নিয়ে চিন্তা করুন। লিসেনিং এর মত রিডিং মডিউলে আপনি অতিরিক্ত ১০ মিনিট পাবেন নাহ্, উত্তর করার জন্য। তাই, প্রশ্ন solve করার পর উত্তর সরাসরি উত্তরপত্রে লিখুন। মনে করুন, আপনি সব উত্তর করলেন, কিন্তু সময়ের অভাবে ans transfer করতে পারলেন না, কি একটা অবস্থা হবে !

রিডিং নিয়ে অনেকেই হতাশা ব্যক্ত করেন যে ক্রমাগত প্র্যাক্টিস করার পরেও তাদের স্কোর বাড়ছে না। তারা একই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। এর প্রধান কারণ হলো তারা বেশিরভাগ প্রাক্টিসের সংখ্যার উপর ফোকাস করে, গুণগত মানের দিকে নয়। তারা একটি নির্ধারিত সময় ধরে প্র্যাক্টিস করে এবং প্র্যাক্টিস শেষে কোনো প্রকারের বিশ্লেষণ ছাড়াই উত্তর মিলিয়ে ফেলে ,এবং পরবর্তী টেস্ট দেয়ার জন্য তৈরি হয়। এভাবেই চলতে থাকে প্র্যাক্টিস , যা তাদের ভালো স্কোর এনে দিতে ব্যর্থ হয়। এইরকম সম্যসা থেকে মুক্তি পেতে আপনাকে প্রাক্টিসের পদ্ধতি পরিবর্তন করতে হবে। প্রথমত, আপনার পড়ার কাজগুলি শেষ করার পরে উত্তরগুলি দেখা এড়াতে হবে কারণ আপনি যখন এটি করেন তখন আপনার মস্তিষ্ক চিন্তা করা বন্ধ করে দেয়। জাদু ঘটে যখন আপনি নিজেই উত্তর খুঁজে পান এবং অর্থ অন্তঃস্থ করেন।
শুরু : এক বা দুই সপ্তাহ প্রিপারেশন নিয়ে একটা বা দুইটা মক টেস্ট দিয়ে নিজের অবস্থান যাচাই করুন।
১ম ধাপ: বুঝে বুঝে প্র্যাক্টিস করুন, প্রয়োজনে এই রিলেটেড কিছু ভিডিও দেখুন
২য় ধাপ: একটি সময় সীমার মধ্যে প্র্যাক্টিস করুন, নিজেকে প্রস্তুত করুন ভালো ভাবে।
৩য় ধাপ : অনেক সময় নিয়ে বিশ্লেষণ করুন (প্রয়োজনে ডিকশনারি ব্যবহার করুন)
৪থ ধাপ: প্রতিটি নতুন শব্দ খুঁজে বের করার চেষ্টা করুন
৫ম ধাপ: IELTS ইনস্ট্রাক্টর এর কাছে সাহায্য নিন এবং আলোচনা করুন
৬ ধাপ: যে উত্তরগুলো ভুল করবেন, আবার উত্তর খোঁজার চেষ্টা করুন
৭ম ধাপ: উত্তর দেখুন এবং বোঝার চেষ্টা করুন ভালো করে।
৮ম ধাপ: আপনার ভুল বিশ্লেষণ করুন (আপনার ভুল থেকে শিখুন)
সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে বিজয়ে


2,908 thoughts on “IELTS READING NINE-LEVEL TIPS”